পাবনা সদর

পাবনায় নবনির্বাচিত এমপি শিমুল বিশ্বাসকে সংবর্ধনা:  জনভোগান্তি লাঘবে সরকারি কর্মকর্তাদের কড়া তাগিদ

প্রকাশিত: ৫:৩৮ পিএম, ২ মার্চ ২০২৬, হালনাগাদ: ৫:৩৮ পিএম, ২ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিবেদক

নির্বাচিত হবার পর প্রথমবার সোমবার দুপুরে পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।  

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের কর্মক্ষেত্রের নানা সুবিধা-অসুবিধার কথা এমপির সামনে তুলে ধরেন। জবাবে শিমুল বিশ্বাস কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষ বিপদে পড়েই সরকারি দপ্তরে সেবা নিতে আসেন। তাই সেবাগ্রহীতারা যেন কোনোভাবেই অতিরিক্ত ভোগান্তির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে।

ইউপি চেয়ারম্যানদের প্রতি কড়া নির্দেশ দিয়ে এমপি বলেন, সরকারের বরাদ্দকৃত ফ্যামিলি কার্ডসহ সকল উন্নয়নমূলক সুবিধা যেন প্রকৃত অভাবী মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়নমূলক কাজে এমপির নাম বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো প্রকার হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহার সভাপতিত্বে সভায় সদর থানার ওসি দুলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসসহ উপজেলার সকল দপ্তর প্রধান ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন