পাবনা জুড়ে

দুই শতাধিক দুস্থ নারীর মাঝে ‘সাঁথিয়া সমিতি’র ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:৩৫ পিএম, ১৬ মার্চ ২০২৬, হালনাগাদ: ৮:১০ এএম, ১৭ মার্চ ২০২৬

নিজস্ব প্রতিনিধি

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা শামীম বলেন, “ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই সার্থকতা নিহিত। বিত্তবানদের সম্পদে দরিদ্রদের হক রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তবেই একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।  

সভাপতির বক্তব্যে আলহাজ মাসুদ রানা খোকন বলেন,  সাঁথিয়া সমিতি সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। আমরা শুধু উৎসবকেন্দ্রিক সহায়তা নয়, বরং সারা বছরই মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান করি। এই অঞ্চলের মানুষ যাতে সবাই মিলে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল বাসেত, যুগ্ম সম্পাদক রবিউল করিম ও ড. মনসুর আলম, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল, আলহাজ আলী আজম, আনোয়ার হোসেন ও আব্দুল মজিদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, উৎসবের সময় কেউ যেন না খেয়ে থাকে এবং অর্থাভাবে যেন কারও উৎসব মলিন না হয়, সেটি নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। সাঁথিয়া সমিতি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবায় যে অবদান রাখছে, তার ভূয়সী প্রশংসা করেন তারা।

ঈদ সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় গ্রামের সাধারণ মানুষ ও সুবিধাভোগী নারীরা সাঁথিয়া সমিতির এই কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং উদ্যোক্তাদের সাধুবাদ জানান।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন