পাবনা জুড়ে

পাবনায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৯ এএম, ২৬ জুলাই ২০২৬, হালনাগাদ: ১২:৩৩ এএম, ২৬ জুলাই ২০২৬

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবগঠিত পাবনা জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই বিকাল ৪:০০ ঘটিকায় পাবনা প্রেস ক্লাব মিলনায়তনের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলার পেশাজীবী দলের সভাপতি অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম জিয়া।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
​বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা জেলা পেশাজীবী দলের উপদেষ্টা অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পেশাজীবী দলের উপদেষ্টা আল মাহমুদ মান্নান মাস্টার এবং পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাফিস মাহাবুব। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোহাম্মদ সহিদুল ইসলাম রাসেল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবাহী কমিটির সহ-সভাপতি এসএম মিজানুর রহমান অহিদ । সভায় বক্তারা পেশাজীবী সমাজকে সুসংগঠিত করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা পেশাজীবী দলের পাবনা জেলার সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুল ইসলাম।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন