পাবনা জুড়ে

সাঁথিয়ায় এক  ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬, হালনাগাদ: ৫:৩২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিনিধি

পাবনা সাঁথিয়া উপজেলার চাঁদপুর মিনারপাড়া এলাকার এক পুকুর থেকে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মর দেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে আব্দুল আজিজ (৫৫)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, আব্দুল আজিজ গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন। পরে আর সে বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে চাঁদপুর  মিনারপাড়া গ্রামের একটি পুকুরে স্থানীয়রা উপুর হয়ে ভেসে থাকা মরদেহটি  দেখতে পায়। তারা সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয়।

 খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুপুরে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এসময় স্থানীয়রা মৃতদেহ দেখে পরিচয় শনাক্ত করে।

এব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গতরাতে কে বা কারা তাকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন