মত-দ্বিমত

পাবনার উন্নয়ন নিয়ে পাবনাবাসীর যৌক্তিক দাবি

প্রকাশিত: ১০:২৭ এএম, ৬ মার্চ ২০২৬, হালনাগাদ: ১০:২৭ এএম, ৬ মার্চ ২০২৬

পাবনা জেলার সকল মাননীয় এমপিদের উদ্দেশ্যে

মাননীয় সংসদ সদস্যবৃন্দ,

আপনারা আমাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। পাবনার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করা আপনাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমরা পাবনাবাসী হিসেবে কিছু যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি আপনাদের সামনে তুলে ধরছি

১) কাজিরহাট–আরিচা–রাজবাড়ী “Y” টাইপ সেতু বাস্তবায়ন

২) নাজিরগঞ্জ–রাজবাড়ী পদ্মা–যমুনা সংযোগস্থলে পানি সংরক্ষণ ব্যারাজ

৩) ঈশ্বরদী বিমানবন্দর চালু

৪) পাবনা–ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন (মার্চ মাসে চালু)

৫) পাবনা কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত চালু

৬) বন্ধ মিল–কারখানা চালু ও ক্ষুদ্র শিল্পে সহজ ঋণ

৭) শহরে যানজট নিরসনে চার লেন সড়ক নির্মাণ

৮) ইছামতি নদী প্রকল্প চালু ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ

৯) সদর হাসপাতাল ৫০০ শয্যা, মেডিকেলে আলাদা ৫০০ শয্যা

১০) হাসপাতাল আধুনিকায়ন (মানসিক হাসপাতালসহ), ডায়ালাইসিস ও ক্যান্সার কেন্দ্র

১১) আন্তঃজেলা ও গ্রামীণ সড়ক উন্নয়ন, আবাসিক গ্যাস সংযোগ

১২) হোসিয়ারি ও তাঁত শিল্পে বিশেষ প্রণোদনা

১৩) বেকারদের কর্মসংস্থানে মহড়া, প্রশিক্ষণ ও সমবায় উদ্যোগ

১৪) সদর ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসার মানোন্নয়ন

১৫) শিক্ষার মানোন্নয়ন, এডওয়ার্ড কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও আইসিটি ট্রেনিং সেন্টার

১৬) গ্রাম–শহরে বাস্তবমুখী সামাজিক উন্নয়ন কর্মসূচি

১৭) নারী শিক্ষায় বিশেষ উদ্যোগ

১৮) বিশেষায়িত স্পোর্টস একাডেমি স্থাপন

১৯) প্রয়োজনভিত্তিক শিক্ষা জোরদার

২০) রাজনৈতিক নেতৃত্বে জবাবদিহিতা নিশ্চিত

২১) তরুণদের দেশগঠনে সম্পৃক্ততা বৃদ্ধি

২২) গরিব ও অসহায়দের জন্য রাষ্ট্রীয় মানবিক কর্মসূচি সম্প্রসারণ

২৩) দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও গ্রামে পাঠাগার স্থাপন, নিরাপদ পাবনা গড়তে কর্মসংস্থান ও জননিরাপত্তা জোরদার।

আমরা বিশ্বাস করি, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে আপনারা সবাই একসাথে কাজ করলে পাবনা অল্প সময়েই একটি উন্নত, নিরাপদ ও কর্মমুখী জেলায় পরিণত হতে পারে।

👉এই দাবিগুলো কোনো ব্যক্তি বা দলের নয়—

👉এগুলো পাবনার মানুষের অধিকার।

আশা করি, আপনারা বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেবেন।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন