পাবনা সদর

বাবার বন্ধু মাহাতাব বিশ্বাসের আশীর্বাদে

প্রকাশিত: ৮:৩১ এএম, ১৭ মার্চ ২০২৬, হালনাগাদ: ৮:৩১ এএম, ১৭ মার্চ ২০২৬

 সিক্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রতিমন্ত্রীর বাবার ঘনিষ্ঠতম বন্ধু বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ ও বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। প্রতিমন্ত্রী পুতুল প্রটোকল ভেঙে দ্রুত পায়ে তাঁদের কাছে এগিয়ে যান এবং পরম মমতায় তাঁদের স্নেহের পরশ নেন। শৈশবের স্মৃতিচারণ করে অধ্যক্ষ মাহাতাব বিশ্বাস বলেন, প্রয়াত ফজলুর রহমান পটলের কৈশোর ও তারুণ্য কেটেছে এই পাবনা শহরেই। তিনি এখানে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিনের বাড়িতে থেকে ছাত্র রাজনীতি ও মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েন। সে সময় তাঁরা ছিলেন অবিচ্ছেদ্য বন্ধু ও স্বজন। দীর্ঘ সময় পর বন্ধুর যোগ্য উত্তরসূরিকে আশীর্বাদ করতে পেরে তিনি গর্ববোধ করেন।

আবেগাপ্লুত কণ্ঠে প্রতিমন্ত্রী পুতুল বলেন, যেখানেই যাই, মানুষের মুখে যখন শুনি আমি পটলের মেয়ে, তখনই বাবার জন্য গর্বে আমার বুক ভরে যায়। তিনি পাবনার মাটি ও মানুষের প্রতি নিজের গভীর টানের কথা উল্লেখ করে বলেন, এ জেলার হতদরিদ্র মানুষ যাতে দ্রুত সরকারি সুযোগ-সুবিধা পায়, সেজন্য পাইলটিং পদ্ধতিতে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে। একই সাথে তিনি দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং যেকোনো ভুলের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ADVERTISEMENT(970X90)

আরও পড়ুন